রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার প্রতিক্রিয়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাহ উদ্দিন সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হামে ১২ জনের মৃত্যু ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে জটিলতা কাটল প্রবল ঝড় বোয়েলোর তাণ্ডবে যুক্তরাজ্যের স্কটল্যান্ড সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত রংপুরে চুরির অভিযোগে দুইজনকে পিটিয়ে হত্যা সেন্টমার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে ১ নভেম্বর থেকে হানি ট্র্যাপ চক্রের মূল হোতাসহ পাঁচজন গ্রেফতার রাজধানীতে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জন গ্রেফতার

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার প্রতিক্রিয়া

  • আপডেট সময় রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯.০২ পিএম
  • ১৮ বার পড়া হয়েছে

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। কারও সঙ্গে শত্রুতা না থাকার পরও কেন তাঁর ওপর হামলা চালানো হয়েছে, তা বুঝতে পারছেন না বলে জানিয়েছেন অভিনেতা। গত ১৮ অক্টোবর সন্ধ্যায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়। ঘটনার পর এত দিন এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। হামলার দায় বিষ্ণোই গ্যাং স্বীকার করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। ঘটনার পর প্রথম প্রতিক্রিয়ায় টাইগার বলেন, ‘এই মুহূর্তে আমি বেশি কিছু বলতে চাই না। কে আমার ওপর এমন প্রাণঘাতী হামলা করল, আর কেনই বা করল? কারও সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। তাহলে আমার ওপর হামলা চালানো হলো কেন?’

এদিকে, ঘটনার তদন্তে টাইগার শ্রফের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার কর্মকর্তারা। তবে মানসিকভাবে প্রস্তুত না থাকায় এখনো আনুষ্ঠানিকভাবে তাঁর বক্তব্য রেকর্ড করা হয়নি। আপাতত তদন্তের অংশ হিসেবে তাঁর গাড়িচালক ও আহত এক ভ্লগারের বক্তব্য নিয়েছে পুলিশ।পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা প্রধান দুই সন্দেহভাজন হামলাকারীকে চিহ্নিত করেছেন। তাঁদের দুজনেরই বয়স ১৮ বছর। অভিযোগ রয়েছে, ২২ বছর বয়সী রতিক কুমার, যিনি রোশন নামেও পরিচিত, তাঁদের সহযোগিতা করেছিলেন। গুলি চালানোর পর অভিযুক্তরা মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে আন্ধেরি এলাকা থেকে মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।শনিবার ইন্দোর থেকে ২২ বছর বয়সী প্রাঞ্জল ঠাকরানকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। অভিযোগ, হামলায় জড়িত ব্যক্তিদের আর্থিক, সাংগঠনিক ও অন্যান্য সহায়তা দিয়েছিলেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com