রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত রংপুরে চুরির অভিযোগে দুইজনকে পিটিয়ে হত্যা সেন্টমার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে ১ নভেম্বর থেকে হানি ট্র্যাপ চক্রের মূল হোতাসহ পাঁচজন গ্রেফতার রাজধানীতে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জন গ্রেফতার গাজীপুরের টঙ্গীতে ৬ বছর বয়সী শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেট্রো স্টেশনে বসছে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার ৫৪৮ জন মেধাবী ছাত্রীর হাতে গোলাপি রঙের বাইসাইকেল আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার গণঅভ্যুত্থান পরিপন্থী একটি সরকার : নাহিদ ইসলাম

হানি ট্র্যাপ চক্রের মূল হোতাসহ পাঁচজন গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬.০৮ পিএম
  • ২ বার পড়া হয়েছে

রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে হানি ট্র্যাপ চক্রের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ওয়ারী) বিভাগ। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী।

ডিবি ওয়ারী বিভাগের একটি বিশেষ আভিযানিক দল গোপন নজরদারি ও প্রযুক্তিগত সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে তুরাগ থানা এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- ১। জিৎ ভক্ত ওরফে আব্দুর রহমান (৩৮), ২। প্রীতম বিশ্বাস ওরফে অনিক শেখ (৩০), ৩। অর্থজীৎ ভক্ত ওরফে সিদ্ধার্থ (২০), ৪। সাবরিন কবির প্রেমা ওরফে নেহা (২২) এবং ৫। সাদিয়া ইয়াসমিন ওরফে মাহি (২১)। তাদের মধ্যে জিৎ ভক্ত ওরফে আব্দুর রহমান চক্রটির মূল হোতা বলে জানা গেছে।

 

অভিযানে তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, তিনটি ফাঁকা চেক ও একটি টর্চার বেল্ট উদ্ধার করা হয়েছে।

ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, চক্রটির নারী সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে মধ্যবয়সী ও বয়স্ক ব্যবসায়ীসহ বিত্তবান পুরুষদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলত। পরে কৌশলে তাদের নির্ধারিত বাসা বা হোটেল কক্ষে ডেকে নেওয়া হতো। সেখানে চক্রটির পুরুষ সদস্যরা ভুক্তভোগীদের জিম্মি করে ভয়ভীতি প্রদর্শন ও শারীরিক নির্যাতন করত। এ সময় আপত্তিকর অবস্থায় ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো প্রকাশের হুমকি দিয়ে অর্থ আদায় করা হতো। এমনকি একবার অর্থ আদায়ের পরও ব্ল্যাকমেইল করে পুনরায় টাকা দাবি করা হতো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে চক্রটির সদস্যরা ঘন ঘন বাসা ও আস্তানা পরিবর্তন করত। পাশাপাশি ভুয়া নামে নিবন্ধিত সিম এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ব্যবহার করত।

 

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নগরবাসীকে সতর্ক থাকার এবং প্রতারণা বা ব্ল্যাকমেইলের শিকার হলে দ্রুত পুলিশকে অবহিত করার অনুরোধ জানিয়েছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে ডিএমপির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com