বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

দেওয়ানি মামলা ও আপিলের আবেদন সেরেস্তায় দিতে হবে

  • আপডেট সময় বুধবার, ১ জুলাই, ২০২০, ৮.০৩ পিএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

অধস্তন দেওয়ানি আদালতের মামলা ও আপিল দায়ের সম্পর্কিত প্র্যাকটিস নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত আজ বুধবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্বাস্থ্যবিধি এবং শারীরিক ও সামাজিক দূরত্ব কঠোরভাবে অনুসরণ করে অধস্তন দেওয়ানি আদালতের সংশ্লিষ্ট সেরেস্তায় মামলা ও আপিল দায়ের করা যাবে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেওয়ানি মামলা ও আপিল গ্রহণ করে সংশ্লিষ্ট আদালত দেওয়ানি কার্যবিধি অনুসরণ করে ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিস্পত্তিতে সমন জারি করবেন।

রেজিস্ট্রার জেনারেল জানান, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, করোনাভাইরাস ( কোভিড-১৯) জনিত কারণে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চলমান ভার্চুয়াল আদালত কার্যক্রম একটি সাময়িক ব্যবস্থা মাত্র। পরিস্থিতির উন্নতি হওয়া মাত্র পূর্ব প্রচলিত পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com