শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ চব্বিশ ঘণ্টায় ১,১৯৯ জন মানুষের মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ১ জুলাই, ২০২০, ৭.৫৮ পিএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

চীনের উহান থেকে করোনাভাইরাসের উৎপত্তি হয়ে সারা বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়ে। করোনায় ক্ষতিগ্রস্থ দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ চব্বিশ ঘণ্টায় ১,১৯৯ জন মানুষের মৃত্যু হয়েছে। যা চব্বিশ ঘণ্টার হিসেবে কুড়ি দিনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু। দেশটিতে মৃত্যুর সংখ্যা সবশেষ এগারোশো ছাড়িয়েছিল ১০ জুন।

এদিকে একদিনে আক্রান্তের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে আরও ৪২ হাজার ৫২৮ জনের নাম। তাতে যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২৬ লাখ ২৯ হাজার, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-চতুর্থাংশ।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লাখ ২৭ হাজার। আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৩০ হাজার। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৫ লাখ ৮৫ হাজার, আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ ১৩ হাজার।

আক্রান্ত-মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। আক্রান্ত ১৪ লাখ ছাড়িয়েছে, মৃত্যুর সংখ্যা ৬০ হাজার ছুঁই ছুঁই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com