রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পিএসসির প্রকাশিত ফলে বিভিন্ন ক্যাডারে পেলেন ২২০৪ জন

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২০, ১১.৩৮ পিএম
  • ১০০৯ বার পড়া হয়েছে

বহুল প্রতিক্ষিত ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।মঙ্গলবার বিকালে পিএসসির প্রকাশিত ফলে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ২০৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

সুপারিশ পাওয়াদের মধ্যে- সাধারণ ক্যাডারের ৬১৩ জন (পররাষ্ট্রে ২৫জন, প্রশাসনে ৩০৬ জন, পুলিশে ১০০জন, করে ৩৫ জন, নিরীক্ষা ও হিসাবে ৪৫ জন, সমবায়ে ২ জন, পরিবার পরিকল্পনায় ১১ জন, খাদ্যে ৫ জন, আনসারে ৩৮ জন, তথ্যে মোট ২৪জন, ডাকে ১৫জন, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭ জন)।

এছাড়াও সহকারী সার্জনে ২২০ জন, ডেন্টাল সার্জনে ৭১জন, বিভিন্ন কারিগরি ক্যাডারে ৫৩২ জন এবং শিক্ষায় ৭৬৮ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। প্রসঙ্গত, ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেছিলেন। পরবর্তীতে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেন লিখিত পরীক্ষায় অংশ নেন ১৪ হাজার ৫৪৬ জন এবং উত্তীর্ণ হন ৯ হাজার ৮৬২ জন।

পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিত পরীক্ষা গ্রহণ করা হলে ৮ হাজার ৩৭৭ জন উত্তীর্ণ হন এবং তাদের মধ্যে থেকে মেধাক্রমানুসারে ২ হাজার ২০৪ জনকে বিভিন্ন ক্যডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com