রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

এমএল মর্নিং বার্ড উদ্ধার নিহত ৩৪

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২০, ১২.৫৩ পিএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে দুর্ঘটনায় ডুবে যাওয়া ‘এমএল মর্নিং বার্ড’  উদ্ধার করা হয়েছে। বুড়িগঙ্গা নদীর শ্যামবাজার এলাকা থেকে লঞ্চটি এয়ার লিফটিং দিয়ে উপরে তোলা হয়েছে।  আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে লঞ্চটি উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে থাকা ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল সিকদার এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে আজ সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

গতকাল সোমবার সকালে ‘এমভি ময়ূর-২’ লঞ্চের ধাক্কায় মুহূর্তে ডুবে যায় যাত্রীবাহী ছোট লঞ্চ ‘এমএল মর্নিং বার্ড’। দুই সারেংয়ের অসতর্কতায় এ ঘটনা ঘটে। এতে পানিতে ডুবে প্রাণ হারান ৩৩ জন নিরীহ যাত্রী।

নিহতদের মধ্যে ৯ জন নারী ও ৪ শিশু রয়েছে। তাদের বেশিরভাগই মুন্সীগঞ্জের বাসিন্দা।

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) হাসপাতাল থেকে গতকাল সন্ধ্যার মধ্যে সব ক’টি লাশ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ দুর্ঘটনায় দুটি লঞ্চের সার্ভে ও রেজিস্ট্রেশন সনদ স্থগিত করেছে নৌপরিবহন অধিদপ্তর। ময়ূর-২ লঞ্চটিকে আটক করা হয়েছে। তবে লঞ্চের সারেং পালিয়ে গেছেন।

এ ঘটনায় আজ মঙ্গলবার নৌ-আদালতে মামলা দায়ের করা রয়েছে। এদিকে লঞ্চ চাপা দেওয়া এমভি ময়ূরের মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদসহ সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে সদরঘাটের নৌ-থানায় উপপরিদর্শক (এসআই) মো. শামছুল আলম বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় সাত আসামি হলেন, এমভি ময়ূরের মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদ (৩৩), লঞ্চের দ্বিতীয় শ্রেণির মাস্টার কর্মচারি মো. আবুল বাশার মোল্লা (৬৫), লঞ্চের তৃতীয় শ্রেণির মাস্টার মো. জাকির হোসেন (৫৪), ইঞ্জিন চালক ড্রাইভার শিপন হালদার (৪৫), ড্রাইভার শাকিল হোসেন (২৮), কর্মচারি সুকানি নাসির মৃধা (৪০) ও মো. হৃদয় (২৪)।

সোমবার সকাল  ৯টা ১৩ মিনিটের দিকে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি লঞ্চের সঙ্গে ধাক্কায় মর্নিং বার্ড নামের একটি লঞ্চ ভেঙে দু-টুকরো হয়ে নদীতে ডুবে যায়।

এর পরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কোস্ট গার্ড ও নৌপুলিশের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা শুরু হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তদরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘এই ঘটনায় আমরা এখনো পর্যন্ত ৩৩ জনের মরদেহ উদ্ধার করেছি। এর ভেতরে পুরুষ ২২ জন, নারী৯ জন এবং তিনটি শিশু রয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তদরের পক্ষ থেকে জানানো হয়, ‘মর্নিং বার্ড‘ লঞ্চটি মুন্সীগঞ্জ থেকে ছেড়ে এসে ঢাকার সদরঘাট টারমিনালের কাছাকাছি চলে এসেছিল। কিন্তু সে সময় ঢাকা থেকে ছেড়ে যাচ্ছিল ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের আরেকটি লঞ্চ। লঞ্চটি মর্নিং বার্ডকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মনিং বার্ড ভেঙে দ্বি-খণ্ডিত হয়ে যায়। সঙ্গে সঙ্গে দ্বি-খণ্ডিত লঞ্চটি ডুবে যায় পানিতে। ভিডিওতে তেমনটিই দেখা যাচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com