বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২০, ১২.৪৬ এএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরান। একই সঙ্গে মার্কিন এই প্রেসিডেন্টকে গ্রেফতারে সহায়তা করতে ইন্টারপোলের সহায়তা চেয়েছে দেশটি।

সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কয়েক মাস আগে দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলেইমানিকে বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে হত্যার দায়ে ট্রাম্পের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ বলছে, ট্রাম্প ছাড়াও আরও দুই ডজনেরও বেশি মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে খুন এবং সন্ত্রাসবাদের অভিযোগ এনেছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিদ্বন্দ্বী ইরান।

এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে ফ্রান্সের লিঁওভিত্তিক পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের মন্তব্য পাওয়া যায়নি।

তেহরানের প্রসিকিউটর আলী আলকাসিমেহর বলেন, ট্রাম্প এবং অন্যদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে ইরান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com