রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বুড়িগঙ্গায় লঞ্চডুবি : নারী-শিশুসহ ৩২ জনের লাশ উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ২৯ জুন, ২০২০, ৬.১২ পিএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে একটি যাত্রাবাহী লঞ্চ ডুবির ঘটনায় এখনও পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্বার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এদের মধ্যে ২০ জন পুরুষ,৯ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
উদ্বার অভিযান অব্যাহত রয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।
আজ সোমবার দুপুর সোয়া ১ টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার  এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফরাশগঞ্জ-শ্যামবাজার লঞ্চ ঘাটে কুমিল্লা ডক এরিয়ার পাশে লঞ্চটি ডুবে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, সকালে মুন্সীগঞ্জের কাঁঠপট্টি এলাকা থেকে ৫০ জন যাত্রী নিয়ে ঢাকার সদরঘাটের উদ্দেশে মনিং বার্ড নামের লঞ্জটি ছেড়ে আসে। লঞ্চটি ফরাশগঞ্জ ঘাটে এসে পৌঁছালে পেছন দিক থেকে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামে অপর একটি লঞ্চ ধাক্কা দিলে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। এসময় লঞ্চটির কয়েক জন যাত্রী সাঁতরে তীরে উঠলেও অধিকাংশ যাত্রী ডুবে যায়।
এ পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্বার করা সম্ভব হলেও এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com