শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

করোনায় মৃতব্যক্তির প্রতি মানবিক হওয়ার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের

  • আপডেট সময় রবিবার, ২৮ জুন, ২০২০, ৬.৫১ পিএম
  • ৩০৯ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তিদের প্রতি মানবিক আচরণ করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
আজ দুপুরে নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ আহ্বান জানান।
যারা করোনায় মৃত ব্যক্তির সৎকার করছেন, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘জনসাধারণের প্রতি বিশেষ অনুরোধ, যারা করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন, তাদের প্রতি অমানবিক হবেন না। প্রত্যেকটি মরদেহের প্রতিই আমাদের সম্মান জানানো উচিত। সঠিকভাবে তাদের দাফন বা সৎকার করা দরকার। সেজন্য একজন মানুষ মারা গেলে যথাযথভাবে যাতে সৎকার হয়, সে ব্যাপারে সবাইকে সাহায্য করার জন্য আহ্বান জানাচ্ছি।’
অধ্যাপক নাসিমা সুলতানা এ সময় করোনা মোকাবিলায় কাজ করা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com