রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

৪৫টি এলাকায় লকডাউন বাস্তবায়ন ঝুলে আছে

  • আপডেট সময় রবিবার, ২৮ জুন, ২০২০, ১২.১২ এএম
  • ২৯৮ বার পড়া হয়েছে

ঢাকা মহানগরীতে ৪৫টি এলাকাকে সপ্তাহ দুয়েক সময় আগে আনুষ্ঠানিকভাবে করোনা সংক্রমণের উচ্চঝুঁকিপূর্ণ রেড জোন বলে ঘোষণা এবং জরুরি ভিত্তিতে লকডাউনের আওতায় নিয়ে আসার কথা জানানো হয় উচ্চপর্যায়ের নির্দেশে। ওই ঘোষণার দুই সপ্তাহ পার হওয়ার পরেও এখন লকডাউন ঘোষণা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর রশি-টানাটানি এবং একে-অপরকে দায়ী করার মধ্যেই লকডাউন বাস্তবায়ন ঝুলে আছে। স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম শনিবার সাংবাদিকদের বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ীই তারা শুধুমাত্র সিদ্ধান্তকে বাস্তবায়ন করবেন। অন্যদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রেড জোনের তালিকা হালনাগাদ করা হচ্ছে। নতুন করে চিহ্নিত এলাকার তালিকা পেতে সময় লাগবে।
গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৫০৪ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে, ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জন। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২৩ দশমিক ১২ শতাংশ আর এই ২৪ ঘণ্টায় ৩৪ জন মারা গেছেন। এই নিয়ে মোট ১ হাজার ৬৯৫ জনের মৃত্যু হলো করোনায়।
বাংলাদেশ পুলিশের প্রধান বেনজীর আহমেদ শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, প্রথমদিকে পর্যাপ্ত সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা না থাকায় বেশিসংখ্যক পুলিশ সদস্য করোনায় সংক্রমিত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com