সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নন এমপিও শিক্ষক-কর্মচারীদেরকে সহায়তার হিসেবে ৪৬ কোটি টাকার বিশেষ অনুদান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০, ১০.৪৩ পিএম
  • ৮৫৯ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত নন এমপিও শিক্ষক-কর্মচারীদেরকে সহায়তার অংশ হিসেবে ৪৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকার বিশেষ অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনার বিস্তার রোধে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত ৬৪ জেলার ৮ হাজার ৪৯২টি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) নন এমপিও ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষকের প্রত্যেককে পাঁচ হাজার টাকা এবং ২৫ হাজার ৩৮ জন ননএমপিও কর্মচারীর প্রত্যেককে আড়াই হাজার টাকা করে মোট ১ লাখ ৫ হাজার ৭৮৫ জন শিক্ষক-কর্মচারীর জন্য ২০১৯-২০২০ অর্থ বছরে প্রধানমন্ত্রী তার ‘বিশেষ অনুদান’ খাত থেকে দেশের ৬৪ জন জেলা প্রশাসকের অনুকূলে সহায়তার এ টাকা প্রদান করেছেন।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তালিকাভুক্ত ‘ইআইআইএন’ ধারী ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের বিশাল সংখ্যক শিক্ষক-কর্মচারীদের হালনাগাদ তথ্যাদি পূর্বে সংগ্রহ করে ডাটাবেজ তৈরি করা হয় এবং স্থানীয় প্রাশাসনের মাধ্যমে নামের তালিকা যাচাই-বাছাই করা হয়। সেই তালিকার ভিত্তিতেই প্রধানমন্ত্রীর এ অনুদানের টাকা প্রশাসকরা সংশ্লিষ্ট ননএমপিও শিক্ষক-কর্মচারীদের অনুকূলে চেক/ব্যাংক একাউন্টের মাধ্যমে চলতি মাসের মধ্যে বিতরণ করবেন।

উল্লেখ্য করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী এবং সর্বসাধারনের স্বাস্থ্য ঝুঁকি ও সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে করোনা প্রাদুর্ভাবের সাথে সাথে শিক্ষা মন্ত্রণালয় গত ১৬ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com