মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

এশিয়ান টেলিভিশনের নেতৃত্বে পরিবর্তন,চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন মো. লিয়াকত আলী খাঁন মুকুল

  • আপডেট সময় শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৪.৩৪ পিএম
  • ৪০ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টারঃ- দেশের বেসরকারি টেলিভিশন শিল্পে একটি উল্লেখযোগ্য নেতৃত্ব পরিবর্তনের মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট শিল্পপতি ও গণমাধ্যম উদ্যোক্তা মো. লিয়াকত আলী খাঁন মুকুল। গত ২৬ জানুয়ারি এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায়

সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে নেতৃত্ব দিয়ে আসছেন’শিল্প ও বাণিজ্য খাতে তার সুদীর্ঘ অভিজ্ঞতা,প্রাতিষ্ঠানিক দক্ষতা ও স্বচ্ছ ব্যবস্থাপনা এশিয়ান টেলিভিশনের ভবিষ্যৎ অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গণমাধ্যম অঙ্গনেও তিনি একজন পরিচিত ও অভিজ্ঞ উদ্যোক্তা। তিনি দৈনিক দেশ রূপান্তর এবং দেশ রেডিও–র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)–এর নির্বাচিত পরিচালক হিসেবে ইলেকট্রনিক মিডিয়ার

নীতিনির্ধারণী পর্যায়ে সক্রিয় ভূমিকা রেখে
চলেছেন।পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বের সমন্বয়ে এশিয়ান টেলিভিশনকে আরও বস্তুনিষ্ঠ, পেশাদার ও জনস্বার্থনির্ভর

গণমাধ্যম হিসেবে গড়ে তুলতেই মো.লিয়াকত আলী খাঁন মুকুলের ওপর আস্থা রাখা হয়েছে।সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা,সামাজিক দায়বদ্ধতা এবং আধুনিক সম্প্রচার ব্যবস্থার বিকাশ-এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে তিনি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নতুন নেতৃত্বে এশিয়ান টেলিভিশন দেশের গণমাধ্যম অঙ্গনে আরও দায়িত্বশীল, বিশ্বাসযোগ্য ও মানসম্মত ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল ও দর্শকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com