রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রেড জোন’ হিসেবে চিহ্নিত দেশের ১০টি জেলার সাধারণ ছুটি ঘোষণা

  • আপডেট সময় সোমবার, ২২ জুন, ২০২০, ১.৪০ পিএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকির কারণে স্বাস্থ্য কর্তৃপক্ষ দ্বারা আরোপিত ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত দেশের ১০টি জেলার বিভিন্ন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

জেলাগুলো হলো- চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুর।

প্রজ্ঞাপনে বলা হয়, এসব অঞ্চলে সংক্রমণের ঝুঁকি বিবেচনা করে জনগণের চলাচল নিয়ন্ত্রণ করার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাধারণ ছুটি কেবলমাত্র ‘রেড জোনে’ কার্যকর হবে।

রেড জোনে বসবাসকারী যেকোনো খাতের সকল চাকরিজীবী এই সাধারণ ছুটির আওতায় থাকবেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন ১০ নং ওয়ার্ডের উত্তর কাট্টালি এলাকা (বিসিক শিল্প অঞ্চল ব্যতীত) এ ঘোষণার আওতায় থাকবে। এখানে ছুটি চলবে ৮ জুলাই পর্যন্ত।

বগুড়ার চেলোপাড়া, নাটাইপাড়া, নারুলি, জলেশ্বরীতলা, সূত্রাপুর, মালতিনগর, থানথানিয়া, হরিপাড়ী এবং কলোনী এলাকায় এই ছুটি কার্যকর থাকবে ৫ জুলাই পর্যন্ত।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার ৫ এবং ৭ নং ওয়ার্ড আগামী ৮ জুলাই পর্যন্ত এই ঘোষণার অধীনে থাকবে।

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল সদর, বড়মচাল, কাদিপুর ইউনিয়ন ও কুলাউড়া পৌরসভার কয়েকটি জায়গায় সাধারণ ছুটি কার্যকর হবে।

এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের কয়েকটি এলাকা ২ জুলাই পর্যন্ত ছুটির আওতায় থাকবে।

হবিগঞ্জে, হবিগঞ্জ পৌরসভার ৬ এবং ৯ নং ওয়ার্ড; দেওরগাছ, উবাহাটা, রানীগাঁও, এবং চুনারুঘাটের সদর পৌরসভা; আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন; এবং মাধবপুর পৌরসভা এলাকা ৯ জুলাই পর্যন্ত সাধারণ ছুটির আওতায় থাকবে।

মুন্সীগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের মঠপাড়া এলাকায় ২ জুলাই পর্যন্ত ছুটি কার্যকর থাকবে।

কুমিল্লা সিটি করপোরেশনের ৩, ১০, ১২ এবং ১৩ নং ওয়ার্ডের আওতাধীন সকল এলাকায় ৩ জুলাই পর্যন্ত ছুটি কার্যকর থাকবে।

এছাড়া রেড জোনের আওতায় থাকা যশোর ও মাদারীপুরের বেশিরভাগ এলাকায় কঠোর লকডাউন থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com