রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

অনেক হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পাওয়া যাচ্ছে:সেতুমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ২১ জুন, ২০২০, ৩.৪৪ পিএম
  • ২৭৭ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনার এই উদ্বেগের সময় অনুমান নির্ভর কোন ওষুধ মজুদ না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন, ‘অনেকে আতঙ্কে অক্সিজেন সিলিন্ডার বাসাবাড়িতে মজুত করছেন। অনুমান নির্ভর ওষুধ মজুদ করছেন। যে টা আপ্রয়োজনীয়। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ধরনের ওষুধ মজুদ এবং ব্যবহার হিতে বিপরিত হতে পরে।’
ওবায়দুল কাদের আজ রোববার তাঁর সংসদ ভবন এলাকাস্থ সরকারি বাসভবন থেকে দেওয়া এক ভিডিও বার্তায় এ আহবান জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিনা প্রয়োজনে অক্সিজেন সিলিন্ডার মজুদ করে রেখে দেওয়ার ফলে অনেক মৃত্যুপথযাত্রী রোগী অক্সিজেন থেকে বঞ্চিত হচ্ছেন। তাই এই ধরনের অনুমান নির্ভর সিলিন্ডার মজুদ করার মতো স্বার্থপর ভাবনার চেয়ে করোনা প্রতিরোধে মনোনিবেশ করুন।
করোনা টেস্টের রিপোর্ট দ্রুত প্রদানের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, গণমাধ্যম থেকে জেনেছি, করোনা টেস্ট করতে এবং রিপোর্ট পেতে হয়রানির শিকার হচ্ছে, আবার কাউকে দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের সমন্বয় বৃদ্ধির মাধ্যমে নমুনা গ্রহন স্বল্পসময়ে রিপোর্ট প্রদানের কার্যকর ব্যবস্থা নেওয়ার আহবান জানাচ্ছি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কিছু বেসরকারি হাসপাতাল কোভিড রোগীদের সেবায় প্রশংসনীয় কাজ করলেও এখনও অনেক হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পাওয়া যাচ্ছে। অন্যান্য রোগের চিকিৎসাও ঠিক মতো হচ্ছে না বলেও রিপোর্ট আছে।
এ সময়ে তিনি হাসপাতাল, মালিক, চিকিৎসক ও সংশ্লিষ্টদের এ কঠিন সময়ে ব্যবসার চাইতে মানবিকতাকে ঊর্ধ্বে স্থান দেওয়ার আহ্বান জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনায় অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবীসহ বিশিষ্ট ব্যক্তিরা প্রাণ হারিয়েছেন, এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা অধিক সংখ্যক মৃত্যুবরণ করেছেন। দেশ ও জাতির এই কঠিন সময়ে আওয়ামী লীগই ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছে।
তিনি বলেন, দেশের যে কোনো সংকটে মাটি ও মানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সাহসী সৈনিক, মুজিবাদর্শের যোদ্ধারা শেখ হাসিনার নির্দেশে ঝাপিয়ে পড়ে আর্তমানবতার সেবায় এবারও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
করোনার এ সংকটে মিডিয়া তথা গণমাধ্যম কর্মীদের বেতন ভাতা অব্যহত রাখার জন্য মালিকদের প্রতি আহবান জানিয়ে তিনি দেশ ও জাতির এই কঠিন সময়ে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে বিজ্ঞাপনদাতাদের সাধ্যমত উদারতা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com