বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার

যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, শাশুড়ি-ননদ গ্রেপ্তার

  • আপডেট সময় রবিবার, ২১ জুন, ২০২০, ২.৩৮ পিএম
  • ৩১২ বার পড়া হয়েছে

যৌতুকের দাবিতে সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া মহল্লায় মুন্নী খাতুন (২৬) নামে এক গৃহবধূকে শনিবার গভির রাতে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে।

নিহত মুন্নী একই এলাকার মৃত আসগর আলীর মেয়ে ও জাহিদ শেখের স্ত্রী।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুন্নঈর শাশুড়ি ও ননদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- একই মহল্লার মৃত সোলায়মান আলীর স্ত্রী শ্বাশুড়ি মমতা খাতুন ও তার মেয়ে ননদ রুনা খাতুন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান, যৌতুকের দাবিতে মুন্নী খাতুনকে তার স্বামী, শাশুড়ি ও ননদ দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিলো। শনিবার রাতেও মারধরের একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় নিহতের মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি।

ইউ.এন.বি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com