শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

মহাখালি ডিএনসিসি মার্কেটে এক হাজার শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার পরিচালনা করবে সশস্ত্র বাহিনী

  • আপডেট সময় রবিবার, ২১ জুন, ২০২০, ২.৩৪ পিএম
  • ২৮০ বার পড়া হয়েছে

করোনা আক্রান্ত সাধারণ রোগীদের চিকিৎসার জন্য সশস্ত্র বাহিনী মহাখালির ছয়তলা বিশিষ্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মার্কেটে এক হাজার শয্যা বিশিষ্ট একটি আইসোলেশন সেন্টার পরিচালনা করবে।
ডিএনসিসি মার্কেটের গ্রাউন্ড ফ্লোর হতে পাচ তলা পর্যন্ত এই আইসোলেশন সেন্টারটি সশস্ত্র বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের সহায়তায় পরিচালিত হবে।
বিভিন্ন হাসপাতাল হতে রেফার হয়ে আসা করোনা পজেটিভ সাধারণ রোগীদের (মাইল্ড কেসেস) এই আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেয়া হবে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ভর্তিকৃত রোগীর অবস্থার অবনতি অথবা উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাকে নিকটস্থ বিশেষায়িত হাসাপাতালে স্থানান্তর করা হবে। ডিএনসিসির মেয়র এই হাসপাতালের কর্মকান্ড তত্ত্বাবধান করবেন। সেনাবাহিনীর এক জন ব্রিগেডিয়ার জেনারেল পদবীর কর্মকর্তা এ প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। এই আইসোলেশন সেন্টারের সু-ব্যবস্থাপনা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী ডাক্তার, স্বাস্থ্য সেবাকর্মী, এবং প্রশাসনিক কর্মকর্তার সমন্বয়ে একটি কোরগ্রুপ নিয়োগ করবে। আইসোলেশন সেন্টারটি পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও স্বাস্থ্য সেবাকর্মী স্বাস্থ্য অধিদপ্তর হতে নিয়োগ প্রদান করা হবে। সেন্টারের প্রশাসনিক ব্যবস্থা ও সার্বিক নিরাপত্তা সশস্ত্র বাহিনী নিশ্চিত করবে। পর্যায়ক্রমে এই আইসোলেশন সেন্টার চালু করার প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত গ্রহণ করা হচ্ছে।
ডিএনসিসি মার্কেটের ৬ষ্ঠ তলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ৫০টি আইসিইউ বেডসহ ৩০০ শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হচ্ছে। এই হাসপাতাল হতে প্রয়োজনে সশস্ত্র বাহিনী পরিচালিত আইসোলেশন সেন্টারে প্যাথলজিক ল্যাব ও আইসিইউ সহায়তা প্রদান করা হবে। (বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com