রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৪৮ জন

  • আপডেট সময় রবিবার, ২১ জুন, ২০২০, ২.২০ পিএম
  • ৪১৭ বার পড়া হয়েছে

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। তবে সাম্প্রতিক সময়ে দেশে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

২০ জুন পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন এক লাখ ৮ হাজার ৭৭৫ জন এবং মারা গেছেন এক হাজার ৪২৫ জন। আক্রান্তের ক্ষেত্রে মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৭৭৯টি নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ১৪ হাজার ৩০১টি নমুনা। এতে নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ২৪০ জন বা ২৩ দশমিক ০৯ শতাংশ। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ লাখ ৯৬ হাজার ৫৭৯টি।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও এক হাজার ৪৮ জন। যার ফলে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৯৯৩ জন। এখন পর্যন্ত সুস্থতার হার ৪০.৪৪ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com