বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার

২০ বিচারক, ৫৯ কর্মী এবং সুপ্রিম কোর্টের ২৪ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত

  • আপডেট সময় শনিবার, ২০ জুন, ২০২০, ১০.২৮ পিএম
  • ৩১৬ বার পড়া হয়েছে

ভার্চুয়াল আদালতে কাজ করতে গিয়ে শনিবার পর্যন্ত অধস্তন আদালতের ২০ জন বিচারক, ৫৯ কর্মী এবং সুপ্রিম কোর্টের ২৪ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ও মুখপাত্র মো. সাইফুর রহমান বলেন, ‘কোভিড-১৯ উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন আরও ৬ জন বিচারক।’

তিনি জানান, বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত অধস্তন আদালতের ১৫ বিচারক বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

সুপ্রিম কোর্টের মুখপাত্র জানান, জানান, নওগাঁ জেলা জজ আদালতের অফিস সহকারী মহিউদ্দিন মোহন ও মাদারীপুর জজ আদালতের জারিকারক মো. কাউসার যথাক্রমে শুক্র ও বৃহস্পতিবার কোভিড -১৯ উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদিকে, লালমনিরহাটের মহিলা ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফেরদৌস আহমেদ করোনায় আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক (সিনিয়র জেলা জজ) বেগম শামীম আহমেদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, জয়পুরহাটের মহিলা ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচারক ও অন্যান্য আদালতের কর্মকর্তাদের চিকিৎসা বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলা জজদের আহ্বান জানানো হয়েছে বলে সাইফুর রহমান জানিয়েছেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিদের করোনা সংক্রান্তে সার্বক্ষণিক যোগাযোগের জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এছাড়াও, অধস্তন আদালতের বিচারকদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের নেতৃত্বে পাঁচ সদস্যের আরেকটি কমিটি দায়িত্ব পালন করছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com