রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সাময়িক জাতীয় পরিচয়পত্রের মেয়াদ অনির্দিষ্টকাল

  • আপডেট সময় শনিবার, ২০ জুন, ২০২০, ১০.১৭ পিএম
  • ৩১৫ বার পড়া হয়েছে

সাময়িক জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মেয়াদ অনির্দিষ্ট সময়ের জন্য বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ ইসি সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র বিভাগের কমিউনিকেশন ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যেসব সাময়িক জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মেয়াদ ইস্যুর তারিখ থেকে ২ বছর ছিল, সে সব জাতীয় পরিচয়পত্রের মেয়াদ অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে। ফলে, সর্ব প্রকার সাময়িক জাতীয় পরিচয়পত্র এখন থেকে বৈধ হিসেবে ব্যবহার করা যাবে।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘ সব সেবাদানকারী প্রতিষ্ঠান সেবা গ্রহীতার কার্ড এনআইডি সিস্টেম থেকে চেক করে প্রয়োজনীয় সেবা দিতে পারবে। মেয়াদের কারণে সেবা গ্রহীতাকে কোনো সেবা থেকে বঞ্চিত না করার জন্য অনুরোধ করা হলো।’
এ ছাড়া যাদের জাতীয় পরিচয়পত্রের পেছনে মেয়াদ উল্লেখ আছে, তারা প্রয়োজনে ংবৎারপবং.হরফ.িমড়া.নফ লিংকে রেজিস্ট্রেশন করে ডাউনলোড অপশন থেকে বিনামূল্যে জাতীয় পরিচয়পত্র (মেয়াদ উল্লেখ ব্যতীত ও অফিস থেকে প্রাপ্ত কার্ডের ন্যায় রঙিন) ডাউনলোড করতে পারবেন। এরপর মুদ্রণ ও লেমিনেটিং করে তা ব্যবহার করতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com