রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

চাঁদপুরের ৬ পৌরসভায় রেড জোনের প্রস্তাব

  • আপডেট সময় শনিবার, ২০ জুন, ২০২০, ১২.২১ পিএম
  • ৯৫৬ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান ভূঁইয়া মাসুদঃ চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, রেড জোন এবং কঠোর লক ডাউন এর জন্য চাঁদপুরের ৬ টি পৌরসভা এবং একটি ইউনিয়নের নাম উপস্থাপন করা হয়েছে। চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবটি বর্তমানে সরকারের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছে।

প্রস্তাবে সরকারের সবুজ সংকেত পেলে চাঁদপুরের ৬ টি পৌরসভা এবং একটি ইউনিয়নে পর্যায়ক্রমে অথবা একযোগে কঠোর লকডাউন ঘোষণা করা হবে, এবং কঠোর ভাবে লকডাউন মানার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। রেড জোনের আওতায় প্রস্তাবিত পৌরসভা গুলো হল, চাঁদপুর পৌরসভা, মতলব পৌরসভা, হাজিগঞ্জ পৌরসভা, ফরিদগঞ্জ পৌরসভা, কচুয়া পৌরসভা ও শাহরাস্তি পৌরসভা এবং একমাত্র ইউনিয়ন টি হলো হাইমচর উপজেলা আলগী দক্ষিণ ইউনিয়ন।

বর্তমানে চাঁদপুর জেলায় করোনা ভাইরাসএ আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাওয়ায় আগামী সপ্তাহে রেডজনের নির্দেশনা আসতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com