শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

করোনার আয়ুস্কাল নিয়ে অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা তৈরি করছে:সেতুমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ১৯ জুন, ২০২০, ৩.২২ পিএম
  • ২৯২ বার পড়া হয়েছে

বাংলাদেশে আরো দুই তিন বছর করোনাভাইরাস সংক্রমণ চলবে বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে অনুমান করা হয়েছে সেটিকে অদূরদর্শী এবং দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার রাজধানীর সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিশ্ব পরিস্থিতি এবং অভিজ্ঞতা বিচারে বিশ্বে ও বাংলাদেশে আরো দুই তিন বছর করোনাভাইরাস সংক্রমণ চলবে বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

ওই বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ও সরকার যখন দিনরাত পরিশ্রম করে মানুষের মনোবল চাঙা রাখার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে তখন স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কোনো কোনো কর্মকর্তার করোনার আয়ুস্কাল নিয়ে অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা তৈরি করছে।’

‘এ ধরনের সমন্বয়হীন, অযাচিত বক্তব্য থেকে নিজেদের বিরত রাখার অনুরোধ জানাচ্ছি। স্পর্শকাতর এই সময়ে দায়িত্বশীল পদে থেকে কারো দায়িত্বহীন বক্তব্য রাখা সমীচীন নয়।

ওবায়দুল কাদের বলেন, ‘এই সংকটে ফ্রন্টলাইনে কর্মরত যোদ্ধাদের অনেকেরই দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। এ পর্যন্ত ৪২ জন চিকিৎসক ২৬ জন পুলিশ সদস্যসহ নার্স, টেকনোলজিস্ট, সাংবাদিক, আনসার সদস্য প্রাণ দিয়েছেন। এমন পরিস্থিতিতে খুলনায় একজন চিকিৎসক হত্যা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। আমি এর তীব্র নিন্দা জানাই এবং নিহত ডা. রাকিবের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

‘আমি এই সংকটে চিকিৎসকসহ সম্মুখযোদ্ধাদের এবং সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য্য ধারনের আহ্বান জানাচ্ছি। মনে করিয়ে দিতে চাই, শেখ হাসিনার সরকার অন্যায়কে প্রশ্রয় দেয় না। অন্যায়কারী যতই ক্ষমতাবানই হোক না কেন তার রেহাই নেই।’

এ সময় সংক্রমণের বর্তমান পর্যায়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান দলটির এই সাধারণ সম্পাদক।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের আশার শেষ ঠিকানা, চেতনার বাতিঘর, সংকটে আস্থার প্রতীক শেখ হাসিনা দিনরাত নিরলস পরিশ্রমম করছেন। তাঁর সিদ্ধান্ত বাস্তবায়নে নেতাকর্মীরা অতীতের মতো সাহসী ও মানবিক মানবিক ভূমিকা পালন করবেন বলে আমার বিশ্বাস।

ওবায়দুল কাদের বলেন, ‘জোনভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত পাওয়ার পরপরই দ্রুত এবং কার্যকরভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে সুসমন্বয়। সঠিক সমন্বয় সাধন সম্ভব হলে লক্ষ্য অর্জন সহজ হয়। আমি সংশ্লিষ্ট সবাইকে নিবিড় মনিটরিংয়ের পাশাপাশি সিদ্ধান্ত বাস্তবায়নে শক্তিশালী টিমওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

ওবায়দুল কাদের বলেন, ‘যে সব এলাকা লকডাউন করা হবে, সে সব এলাকার জনসাধারণকে ধৈর্য্যর সঙ্গে  পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানাচ্ছি। প্রতিদিন ক্রমবর্ধমান সংক্রমণের এ পরিস্থিতিতে আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবার সহযোগিতায় আল্লাহর রহমতে এই সংকট আমরা কাটিয়ে উঠব ইনশা আল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com