রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে করোনায় ৩৭৫ বাংলাদেশীর মৃত্যু হয়েছে

  • আপডেট সময় শুক্রবার, ১৯ জুন, ২০২০, ২.২১ পিএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

মনির হোসেন :  সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ আজ জানিয়েছেন, দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাস অথবা এর উপসর্গ নিয়ে চারজন চিকিৎসকসহ ৩৭৫ বাংলাদেশীর মৃত্যু হয়েছে।
আজ ঢাকায় প্রাপ্ত রিয়াদের বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট এবং হজ মিশনের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক অনলাইন সভায় রাষ্ট্রদূত এ তথ্য জানান।
রাষ্ট্রদূত মসীহ বলেন, ‘সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত এবং এর উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩৭৫ জন বাংলাদেশী মারা গেছেন, এদের মধ্যে চারজন চিকিৎসকও রয়েছেন, যারা সৌদি আরবে কর্মরত ছিলেন।’
রাষ্ট্রদূত বলেন, ‘আমরা প্রবাসীদের সব ধরনের সেবা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। এ পর্যন্ত প্রায় ৩০ (ত্রিশ) হাজার প্রবাসীকে খাদ্য সহায়তা প্রদান করেছি। তেল সমৃদ্ধ এদেশে প্রায় ২১ লাখ প্রবাসী বাংলাদেশী রয়েছেন।
সৌদি আরবের সব প্রান্তে অবস্থিত প্রবাসীদের জরুরি চিকিৎসা পরামর্শ প্রদানের জন্য প্রায় ৬০ জন চিকিৎসক টেলিফোনে পরামর্শ প্রদান করছেন। আক্রান্তদের দূতাবাসের পক্ষ থেকে হাসাপাতালে ভর্তি ও প্রয়োজনীয় ফলোআপ করা হচ্ছে।
দেশটিতে আটকা পড়া বাংলাদেশী নাগরিকদের দেশে ফিরিয়ে নেয়ার জন্য বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান রাষ্ট্রদূত। গোলাম মসীহ জানান, প্রবাসীদের কথা ভেবে আমরা এ সময়েও দূতাবাস থেকে পাসপোর্ট সেবা ও অন্যান্য সেবা প্রদান অব্যাহত রাখা হয়েছে।
রাষ্ট্রদূত দেশটিতে বসবাসরত বাংলাদেশী অভিবাসীদের জন্য বিনামূল্যে করোনা ভাইরাসের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সৌদি বাদশাহকে আন্তরিক ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com