রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

করোনাভাইরাস দুই থেকে তিন বছর পর্যন্ত বিশ্বে থাকবে স্বাস্থ্য অধিদপ্তর

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০, ৫.৩৮ পিএম
  • ৪৬৪ বার পড়া হয়েছে

সংক্রমণের মাত্রা কমে আসলেও করোনাভাইরাস দুই থেকে তিন বছর পর্যন্ত বিশ্বে থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে উপস্থিত হয়ে ডা. আজাদ এসব কথা বলেন।

নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, এ ভাইরাস আগামী দুই থেকে তিন বছর পর্যন্ত থাকবে। তবে সংক্রমণের মাত্রা কমে আসবে।

বক্তব্যের শুরুতেই আবুল কালাম আজাদ নিজে করেনায় আক্রান্ত হয়েছিলেন বলে জানান। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসা ও স্বাস্থ্যবিধি মেনে তিনি সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বাংলাদেশ জনবহুল ও ঘনবসতিপূর্ণ দেশ। করোনা ভাইরাসও ছোঁয়াচে রোগ। যার কারণে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ ঠেকানো কঠিন।

অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, জীবন ও জীবিকার মধ্যে ভারসাম্য রাখার জন্য সরকার কাজ করে চলেছে। সরকারকে সাহায্য করতে হলে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অবহেলা, অসাবধানতা আপনারই ক্ষতি করবে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন তিন হাজার ৮০৩ জন। মৃত্যু হয়েছে আরো ৩৮ জনের। আর সুস্থ হয়েছেন এক হাজার ৯৭৫ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com