রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পূর্ব রাজাবাজার পরিদর্শনে স্থানীয় সরকার মন্ত্রী ও ডিএনসিসি মেয়র

  • আপডেট সময় বুধবার, ১৭ জুন, ২০২০, ৯.৪৫ পিএম
  • ৩০১ বার পড়া হয়েছে

আসাদুজজামান মাসুদ: আজ বেলা সাড়ে এগারটায় পরীক্ষামূলকভাবে চলমান লকডাউনকৃত এলাকা পূর্ব রাজাবাজার পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম।

পরিদর্শনকালে ডিএনসিসি মেয়র বলেন, আমরা শুরু থেকেই নিয়মিত এই এলাকাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা খোঁজ রাখছি। মেয়র বলেন, আমরা টেকনিক্যাল কমিটিকে বলেছি, নতুন যে জোনিং করা হচ্ছে, সেটি কীভাবে আরও সুনির্দিষ্ট করা যায়,স্বাস্থ্য অধিদপ্তর সে বিষয়ে কাজ করছে। আমরা আশাবাদী, তবে এই মুহুর্তে আমাদের দরকার, সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসা। সাধারণ জনগণ যখন এগিয়ে আসবে, এলাকবাসী যখন নিজেদের এলাকাকে নিরাপদ রাখতে সহায়তা করবে, তখনই আমরা সফল হবো। আমাদের কাউন্সিলর, সেনাবাহিনী, পুলিশ, সিটি কর্পোরেশন সবাই একযোগে কাজ করছি। আমি বিশ্বাস করি, আমরা পরবর্তীতেও যেসকল এলাকা লকডাউন করবো, সেসব এলাকার জনগণ যদি আমাদের নির্দেশনা মেনে চলে, আমাদের সহায়তা করে তবে, আমরা নিজেরা রক্ষা পাব, জনগণ রক্ষা পাবে, রক্ষা পাবে পুরো বাংলাদেশ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, আমরা দীর্ঘদিন ধরে পুরো দেশকে লকডাউন করতে পারি না। এজন্য সংক্রমণের হার নিরুপণপূর্বক এলাকাভিত্তিক ক্লাস্টার করে লকডাউন করাটাই সবচেয়ে উপযোগী। এবিষয়ে সিটি কর্পোরেশনের সাথে সরকারের বিভিন্ন সংস্থা একযোগে কাজ করছে। ডিএনসিসিতে মেয়র সার্বক্ষণিক তদারকি করছেন, তার কাউন্সিলরগণও নিবেদিতপ্রাণ, আমি নিজেও সার্বিক বিষয় নিয়মিত পর্যবেক্ষণ করছি। মন্ত্রী আরো বলেন, আপনারা দেখতে পাচ্ছেন মেয়রের নির্দেশে এখানে স্ট্যান্ডবাই একটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে যেকোন ইমারজেন্সির জন্য। রাজাবাজার আমাদের অন্যান্য নতুন লকডাউন এলাকার জন্য এক্সাম্পল হিসাবে কাজ করবে। আপনারা জানেন যে এখানে আমরা মানবিক সহায়তার ব্যবস্থা রেখেছি। যারা ক্রয় করতে পারছেন না, দরিদ্র মানুষ, তাদেরকে বিনামূল্যে খাদ্যদ্রব্য দেয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। আর যারা স্বচ্ছল পরিবার তাদেরকে চাহিদা অনুযায়ী খাবার ক্রয় করে হোমডেলিভারি দেয়া হচ্ছে।

এভাবে আমরা ঢাকা শহরসহ অন্যান্য যেসকল এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ অনেক বেশি সেখানে নিয়ন্ত্রণ করতে পারলে সারা বাংলাদেশের ব্যাপক সংক্রমণ থেকে রক্ষা করা হবে।

পরিদর্শনকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান ইরান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com