রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাণীশংকৈলে স্বামী-স্ত্রী’র আত্নহত্যা: যা লেখা ছিল সুইসাইড নোটে

  • আপডেট সময় বুধবার, ১৭ জুন, ২০২০, ৫.৫৭ পিএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

তৌহিদুজ্জামান,ঠাকুরগাঁও থেকে :ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক রশিতে ঝুলে আত্মহত্যা করেছ স্বামী-স্ত্রী। তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাদের লাশের পাশে একটি সুইসাউড নোট পাওয়া যায়। সুইসাউড নোটে তারা লিখেন, আমাদের মৃত্যুর কারন কেউ নয়। আমরা নিজের ইচ্ছায় মৃত্যু বরন করেছি।মৃত বিপুল (২৫) চাপোড়পারবর্তীপুর গ্রামের বিরাশী পাড়া এলাকার মৃত সিট কুমারের ছেলে। মৃত পারুল (২২) (বাবার বাড়ি) বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বড় কোর্ট আধারদীঘি গ্রামের ঝাটালু সিংহের মেয়ে।মঙ্গলবার (১৬ জুন) রাণীশংকৈল উপজেলার বিরাশী বাজার নামক এলাকায় নিহতের নিজ বাড়ির শয়ন কক্ষে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান। স্থানীয়রা জানান, নিজ শয়ন ঘরে সড়ের সাথে একই রশিতে তাদের ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে এসে স্বামী বিপুল ও স্ত্রী পারুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে। সুইসাইড নোটে মৃত পারুল লিখেন, আমাদের মৃত্যুর কারন কেউ নয়। আমরা নিজের ইচ্ছায় মৃত্যু বরন করেছি। কথা হচ্ছে এটাই। আমার বাবা যে আমার বিয়েতে যৌতুক দিয়েছিল সেটা ফেরত নিতে বলছিনা। আমারদের ইচ্ছা একটাই যে আমার গহনা,আর ৪টি আংটি ১টি মোটরসাইকেল আর আমার বিয়েতে যে জিনিসগুলো পড়েছিল সেগুলো যেন আমার মা বাবা পায়। এটাই আপনাদের কাছে আশা করলাম।অন্যদিকে মৃত বিপুল লিখেন, আমি একজন অভাগা যার জীবনের কোন মূল্য ছিলনা। তাই এই মূল্যহীন জীবন আজ বিকল হয়ে গেল। আমি এই জীবনে জেনে বা না জেনে যত ভুল করেছি তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী।তিনি আরও আমি এবং পারুল যদি পরিবারের আপন জনের কাছে কোন ভুল করে থাকি তাহলে আমাদের ক্ষমা করে দেবেন। আর একটা শেষ প্রার্থনা এই যে আমাদের সমাধিচর একই জায়গায় পাশাপাশি দেবেন যাতে আমরা দুজন আলাদা না হই।রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বলেন, মৃত বিপুল ও পারুলের মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com