বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আত্রাইয়ে ভিজিডির চাল সহ ব্যবসায়ী আটক

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জুন, ২০২০, ১০.২১ পিএম
  • ২৮৯ বার পড়া হয়েছে
সোহেল রানা, নওগাঁ জেলা,প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে ১৪ বস্তা ভিজিডির চালসহ রিগান সরদার (৩০) নামে ব্যাবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়ায় মঙ্গলবার বিকেলে ঘটেছে। এ রিপোট লিখা পর্যন্ত ট্যাগ বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে।
জানা গেছে, হাট কালুপাড়া ইউনিয়নে চাল বিতরণ শেষ করে ট্যাগ অফিসার এবং আনসার সদস্যরা আত্রাই আসার সময় বান্দাইখাড়া বাজারে চাল ব্যবসায়ী রিগানের দোকানে বিতরণকৃত চাল দেখতে পেয়ে উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি পুলিশের সহায়তায় ১৪ বস্তা চাল জব্দ করে ব্যবসায়ীকে আটক করেন।
আটককৃত রিগান বান্দাইখাড়া মাস্টারপাড়ার নুরুল সরদারের ছেলে। আত্রাই থানা ওসি মোসলেম উদ্দিন বলেন, ৩০ কেজির ১৪ বস্তা চালসহ রিগানকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল বুধবার তাকে নওগাঁ জেল হাজতে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com