রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ডসংখ্যক ৫৩ জনের মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জুন, ২০২০, ৪.২৬ পিএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ডসংখ্যক ৫৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত এ ভাইরাসে মৃত্যু হয়েছে ১ হাজার ২৬২ জনের।
গতকালের চেয়ে আজ ১৫ জন বেশি মারা গেছে। শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। আগের দিনও এই হার ছিল ১ দশমিক ৩৩ শতাংশ। গতকালের চেয়ে আজ শূন্য দশমিক শূন্য ১ শতাংশ বেশি।
আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
ডা. নাসিমা সুলতানা জানান, দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ছাড়িয়েছে। বর্তমানে দেশে এ ভাইরাসে আক্রান্ত ৯৪ হাজার ৪৮১ জন রোগী রয়েছেন। গত ২৪ ঘন্টায় সর্বাধিক ১৭ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৮৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটিও একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। গতকালের চেয়ে আজ ৭৬৩ জন বেশি শনাক্ত হয়েছে। গতকাল শনাক্ত হয়েছিল ৩ হাজার ৯৯ জন।
তিনি জানান, নমুনা পরীক্ষায় আজ শনাক্তের হার ২২ দশমিক ৪৪ শতাংশ। আগের দিন এ হার ছিল ২০ দশমিক ৬১ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার ১ দশমিক শূন্য ৮৩ শতাংশ বেশি।
এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৩৬ হাজার ২৬৪ জন।
নাসিমা সুলতানা জানান, আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৮ দশমিক ৩৮ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩৭ দশমিক ৫৫ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার শূন্য দশমিক ৮৩ শতাংশ কম।
অতিরিক্ত মহাপরিচালক জানান, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় সর্বাধিক ১৮ হাজার ৪০৩টি। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৫ হাজার ৭৩৩টি। গতকালের চেয়ে আজ ২ হাজার ৬৭৯টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ৬১টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে সর্বাধিক ১৭ হাজার ২১৪টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৫ হাজার ৩৮টি। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ২ হাজার ১৭৬টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৩৩ হাজার ৭১৭টি নমুনা পরীক্ষা হয়েছে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com