বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জের কামারখন্দ থানায় পুলিশ এর এসআই করোনায় আক্রান্ত

  • আপডেট সময় রবিবার, ১৪ জুন, ২০২০, ৭.৫৪ পিএম
  • ৩৯৭ বার পড়া হয়েছে

আবু তালহা,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ কামারখন্দ থানায় পুলিশের এসআই করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে থানায় মোট ৫ জন আক্রান্ত হলেন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন দুজন। রবিবার (১৪ জুন) দুপুরে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. ফারুক হোসেন জানান, শুক্রবার (৫জুন) কামারখন্দ থানার ৪৫জন পুলিশের নমুনা সংগ্রহ করা হয়। ১৪জুন দুপুরে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ৪৫ জনের নমুনা রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে থানার একজন পুলিশের এসআই এর নমুনায় করোনা পজিটিভ রিপোর্ট আসে।

বাকি ৪৪টি রিপোর্ট নেগেটিভ এসেছে। এ নিয়ে কামারখন্দ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ জন। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন দুজন। কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম জানান, জনগনের সেবায় সর্বক্ষনিক নিয়োজিত থাকা পুলিশের একজন এসআই করোনায় আক্রান্ত হয়েছেন। এখন বাসাতেই আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com