বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট সময় রবিবার, ১৪ জুন, ২০২০, ৭.৫১ পিএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন,
কুমিল্লাজেলাপ্রতিনিধিঃ র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা’র একটি অভিযানিক দল ১৩ ই জুন ২০২০ ইং তারিখ সন্ধ্যায় দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অভিযান পরিচালনাকালে মাইক্রোবাসের প্রপেলার শ্যাফ্টের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে ১৪,২৬৫ (চৌদ্দ হাজার দুইশত পঁয়ষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট পাচারকালে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন র্যাব। পরে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ীরা হলেন- চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেউছিয়া গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে মোঃ নেজাম উদ্দিন (৩৬) এবং একই উপজেলার ডেমসা গ্রামের মোজাফফর আহমদের ছেলে মোঃ আরাফাত উল্লাহ (২৮)।
অপর দিকে জেলা সদর দক্ষিণ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অভিযানকালে কাভার্ড ভ্যানের কেবিনে লুকিয়ে ফেন্সিডিল পাচারকালে বাগেরহাট জেলার সদর উপজেলার বড়বাঁশবাড়িয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে মোঃ ইমরান (২২) কে ২০০ শ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়।
ওই আটককৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে বলেন দীর্ঘদিন যাবৎ তারা দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য পরিবহন, ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো।আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে র্যাব সৃত্রে জানান

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com