বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আশুলীয়া হতে ১৯,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ১৪ জুন, ২০২০, ৭.৩২ পিএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

র‌্যার-৩ এর অভিযানে আশুলীয়া হতে ১৯,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ সেøাগানকে মূলমন্ত্র হিসাবে হৃদয়ে ধারণ করে সাম্প্রতিক সময়ে র‌্যাবের ব্যাপক মাদক বিরোধী অভিযানের কারণে মাদকের সাথে সংশ্লিষ্ট গডফাদার, পৃষ্টপোষক, মাদক ব্যবসায়ী ও মাদক সেবীরা অনেকাংশেই কোনঠাসা হয়ে পড়েছে। তদুপরি কতিপয় কুখ্যাত মাদক ব্যবসায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিয়ত অভিযানে দিশেহারা হয়ে নানাবিধ কৌশল অবলম্বন করে মাদক ব্যবসা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাদক ব্যবসা রোধকল্পে র‌্যাব নিরলস ভাবে প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে।

সাম্প্রতিক মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ঢাকা মহানগরীর আশুলিয়া থানাধীন কুটুরিয়া এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল ১৩/০৬/২০২০ তারিখ ২২৩০ ঘটিকার সময় ঢাকা মহানগরীর আশুলিয়া থানাধীন কুটুরিয়া সাকিনস্থ জৈনক আলী আকবর এর বাড়ীর ৫ম তলা বিশিষ্ট আখি ভিলা নামক বিল্ডিং এর নীচ তলায় অভিযান পরিচালনা করে ১৯০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী ১। মোঃ মিজানুর রহমান @ মিজান (৩২), চট্টগ্রাম, ২। মোঃ রফিকুল ইসলাম @ রফিক (৩০), ঢাকা এবং ৩। মোঃ রইচ উদ্দিন (২৮), কুষ্টিয়াদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকাসহ সারাদেশে ক্রয় বিক্রয় করে আসছে। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com