রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ

  • আপডেট সময় রবিবার, ১৪ জুন, ২০২০, ৭.২১ পিএম
  • ২৯১ বার পড়া হয়েছে
সোহেল রানা, নওগাঁ জেলা, প্রতিনিধিঃ নওগাঁয় কোভিড-১৯ সংক্রমণ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ২০০।
রেববার (১৪ জুন) সকালে সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
নওগাঁ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাব থেকে ২১৬টি নমুনা পরীক্ষার প্রতিবেদন ই-মেইলের মাধ্যমে আসে। এর মধ্যে ১৩টি নমুনার ফলাফল পজিটিভ। নতুন শনাক্ত ১৩ জনের মধ্যে সদর উপজেলার এক পুলিশ সদস্যসহ সাতজন, বদলগাছী উপজেলায় চারজন, সাপাহারে একজন এবং মহাদেবপুর উপজেলায় একজন রয়েছেন।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আটজন পুরুষ ও পাঁচজন নারী। এর মধ্যে বদলগাছী উপজেলায় একই পরিবারের তিনজনসহ দুই বছর বয়সী এক শিশু রয়েছে।
জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ২৩ এপ্রিল। এরপর এক-দুজন করে রোগীর সংখ্যা বাড়তে বাড়তে দেড় মাসে এই সংখ্যা ২০০ ছাড়াল। সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে সদর উপজেলায়। এ উপজেলায় এখন পর্যন্ত ৭৬ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এরপরই রানীনগর উপজেলায় ২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় কোভিড-১৯–এ আক্রান্ত ২০০ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২০ জন এবং মারা গেছেন তিনজন। বর্তমানে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে চারজন বিভিন্ন হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
গতকাল শনিবার পর্যন্ত ৪ হাজার ২৮৪ জনের নমুনা পরীক্ষা জন্য রাজশাহী মেডিকেল কলেজ ল্যাব ও ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। ফলাফল পাওয়া গেছে ৩ হাজার ৬০০ জনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com