মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁ বদলগাছীতে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ১৩ জুন, ২০২০, ৮.২২ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে
সোহেল রানা, নওগাঁ জেলা, প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে করোনা উপসর্গ নিয়ে সোহাগ হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গত ৯জুন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ওই যুবক নমুনা দিয়ে আসে। রিপোর্ট এখনো পাওয়া যায়নি। সোহাগ হোসেন উপজেলার মিঠাপুর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। তিনি ঢাকা পোশাক কারখানায় চাকরি করতেন।
নিহতের চাচাতো ভাই মাহমুদুল হাসান বলেন, ঢাকাতে থাকা অবস্থায় সোহাগ হোসেন জ্বর ও সর্দিতে ভুগছিলেন। ওই অবস্থায় গত রোববার (৭জুন) বাড়িতে চলে আসে। এর দুইদিন পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সোহাগ নমুনা দিয়ে আসে। নমুনা দিয়ে আসার পর থেকে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করা হলে তাকে রাজশাহীতে নিতে বলা হয়। শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে মারা যায়।
দাফন-কাফনসহ যাবতীয় কার্যক্রম সম্পূর্ন করেন বদলগাছী থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) সরোয়ার হোসেন এবং ইসলামী ফাউন্ডেশনের কয়েকজন। এছাড়া জানাজায় ইমামতি করেন ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে ইমাম মাহমুদুল হাসান।
বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আবু তাহের বলেন, যথাযথ নিয়ম মেনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এছাড়া নিহতের পরিবারের সকলকে বাড়িতে থাকতে বলা হয়েছে। উপজেলা মেডিকেল টিম থেকে ওই পরিবারের সকলের নমুনা সংগ্রহ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com