সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

লক্ষ্মীপুরে ব্যবসায়ীর খরিদকৃত সম্পত্তি জবরদখলের চেষ্টা, মারধর ও মামলা দিয়ে হয়রানি

  • আপডেট সময় শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৫.০১ পিএম
  • ১২৩ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ– লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর আবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের সাহেব বাডীর মৃত নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ সিরাজের ১৭৯৫১ ও ১৭৯৫২ নং দাগের আরএস ২০১৯ নং খতিয়ানে ৬ শতাংশ খরিদকৃত জমি একই বাড়ির মৃত হাসান আলীর ছেলে মুক্তার হোসেন ও আখতার হোসেন সম্পূর্ণ অবৈধভাবে দখলের চেষ্টা করে।

শুধু তাই নয়,তারা জমিটিকে দখলে নিয়ে ঘর করার হীন উদ্দ্যেশে ও হয়রানি করার জন্য দুই ভাই পৃথকভাবে কোর্টে ১৪৪ ধারায় মামলাও করে। দুইটি মামলার রায় সিরাজের পক্ষে আসলেও টাকা দিয়ে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোহাম্মদ আলীকে দিয়ে ভুয়া তদন্ত রিপোর্ট তৈরি করে আক্তার ও মোক্তার।

মোহাম্মদ সিরাজের ব্যবসা প্রতিষ্ঠান চানতারা বেকারির পাশে অসৎ উদ্দেশ্যে বাড়ির ময়লা আবর্জনা পলিথিন ফেলে জায়গাটি ব্যবহার অনুপোযোগী করে তুলছে আখতার মুক্তারের মা আমেনা বেগম ও আক্তারের স্ত্রী জেসমিন আক্তার।

অসহায় ব্যবসায়ী মোঃ সিরাজকে গত মঙ্গলবার সকালে সঙ্ঘবদ্ধভাবে মারধর করে ও হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরলে তার আত্মচিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে বলে সিরাজ জানায়।

এ নিয়ে আক্তার ও মুক্তারের ঘরে গেলে কাউকে পাওয়া যায়নি এবং মুঠোফোন রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সিরাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com