সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী নওগাঁয় ভালোবেসে বিয়ে, স্ত্রীকে স্টেশনে রেখে গহনা নিয়ে উধাও স্বামী সামাজিক উদ্যোগ জোরদারে এসএএফই (SAFE) কমিটির আত্মপ্রকাশ ও কর্মশালা ঈশ্বর গঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ওয়াশিংটনের হিটলিস্টে মোজতবা খামেনি, তথ্য দিলেই ১০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ৫ নং ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা লিটন খান: মাদক ও চাঁদাবাজমুক্ত মডেল ওয়ার্ড গড়ার অঙ্গীকার বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা বন্দরটিলায় গণসংহতি আন্দোলনের বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর ঘোষণা জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রমজানের তাৎপর্য তুলে ধরলেন বক্তারা

পিরোজপুরে ৩দিনে পাঁচটি গরু চুরির অভিযোগ

  • আপডেট সময় বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১.৫৭ পিএম
  • ৯৫ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ-পিরোজপুরের সদর উপজেলায় গত তিনদিনে পাঁচটি গরু চুরি হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (০৪ মার্চ) সকালে সদর থানার ওসি আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন। গত শুক্রবার, শনিবার ও রবিবার রাতে সদর উপজেলার খানাকুনিয়ারী ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোঃ সাগর হাওলাদারের তিনটি, মোঃ জাহাঙ্গীর হাওলাদারের একটি ও মোঃ আল-আমিন হোসেনের একটি, মোট পাঁচটি গরু চুরির হয়েছে।
স্থানীয়রা জানান, প্রায় রাতেই গরু চুরির ঘটনা ঘটে। এতে এলাকাবাসীরা আতঙ্কের মধ্যে রয়েছে। বাধ্য হয়ে কেউ কেউ রাত জেগে পাহারা দিচ্ছেন। গত শুক্রবার গভীর রাত থেকে পৌরসভার সাগর হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদারের ও আল-আমিন হোসেনের গোয়াল ঘরের তালা ভেঙ্গে পাঁচটি ষাঁড় চুরি করে পিকাপ ট্রাকে নিয়ে যায়। এসব গরুর মূল্য প্রায় আট লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
সাগর হাওলাদার নামে এক ভুক্তভোগী বলেন, এই গরু গুলোই আমার পরিবারের আয়ের প্রধান উৎস ছিল। গরু চুরি হওয়ায় এখন একেবারেই নিঃস্ব হয়ে গেলাম।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুস সোবহান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com