রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মাহবুবুল খালিদের কথায়, আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে গাইলেন সামিনা চৌধুরী হুথি বিদ্রোহীদের ৬৩টি সামরিক যান ও যুদ্ধ সরঞ্জাম ধ্বংস করার দাবি দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু কারিগরি ত্রুটির কারণে উড্ডয়নের সময় ইউএস-বাংলার ফ্লাইটে ত্রুটি আন্তর্জাতিক ক্যারিয়ারের আবেগঘন অধ্যায়ের সমাপ্তি টানছেন মুশফিকুর রহিম ১ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির বিজয় দিবসের উদ্বোধনী অনুষ্ঠান: রিজভী ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দ্বগ্ধ ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বিজিবি মোতায়েন আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে দফায় দফায় সংঘর্ষ-গুলিবর্ষণ, নিহত ২

  • আপডেট সময় রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৪.২৬ পিএম
  • ১৬ বার পড়া হয়েছে

পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। নিহত দুজন হলেন শরীয়তপুরের জাজিরা এলাকার ইব্রাহিম সিপাই এবং মাদারীপুরের শিবচর উপজেলার নিজাম মৃধা (৪৫)। এ ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন।রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত জাজিরার নাওডোবা এলাকায় ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটে।

নিহত নিজাম মৃধা মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামসুদ্দিন মৌলভীর কান্দি এলাকার দাদন মৃধার ছেলে। সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নিতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন বলে জানা গেছে। এ ঘটনায় আরও তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

এর আগে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে ইব্রাহিম সিপাই নামে আরেকজন নিহত হন। শরীয়তপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তার বাড়ি শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে। কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী ছিলেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের নেতারা।

স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভোর সাড়ে ৫টার দিকে জাজিরার বিকেনগর এলাকা থেকে মিছিল নিয়ে এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। এ সময় সেখানে অবস্থান করছিলেন বিএনপির নেতা-কর্মীরা। দুই পক্ষের মধ্যে বাধা দেওয়া ও পাল্টাপাল্টি ধাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এ সময় গোলাগুলি ও দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা পিছু হটলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় বিএনপির নেতা-কর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে নাওডোবা গোলচত্বরে অবস্থিত ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট এবং পাশের একটি খাবার হোটেলেও আগুন দেওয়া হয়।

সংঘর্ষ ও অগ্নিসংযোগের একাধিক ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেশীয় অস্ত্র হাতে একদল ব্যক্তিকে এক্সপ্রেসওয়ে অবরোধ করতে দেখা যায়। একের পর এক ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনায় পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। সকাল সাড়ে ৭টার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে চলে গেলে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সড়ক থেকে পুড়ে যাওয়া মোটরসাইকেল সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

সহকারী পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ এর আগে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়ার কথা জানিয়েছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তখন তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেননি।

অন্যদিকে, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান জানিয়েছিলেন, পদ্মা সেতুতে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে এমন খবর পেয়ে পুলিশ সারা রাত দায়িত্ব পালন করেছে। সকালে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

–একুশে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com