বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে জনতার হাতে আট ছিনতাই করে ধৃত

  • আপডেট সময় শুক্রবার, ১২ জুন, ২০২০, ৬.২৪ পিএম
  • ৩৪৬ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদর উপজেলার ২নং দক্ষিন হামছাদী থেকে ছিনতাইকালে ৮ ছিনতাইকারীকে আটক করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে ২নং দক্ষিন হামছাদী ইউনিয়নের পালেরহাট উত্তর বাজারের ঈদগাহ সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, ফারুক হোসেন (২০), শরীফ হোসেন (২০), নাহিদ হোসেন (১৯), আরিফ হোসেন বাবু (১৯), মোঃ তুষার ইমরান (২০), মোঃ শাওন (২১), শাফায়েত হোসেন (২০) ও মোঃ সোহেল হোসেন (২০)। তারা সবার বাড়ি ২নং দক্ষিণ হামছাদি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে।
জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার সমিতির হাট এলাকার এক যুবক ঢাকা থেকে বাড়িরে উদ্দেশ্যে যাচ্ছিল। পালেরহাট নামক এলাকায় পৌছলে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা তার উপর হামলা চালায় এবং তার সঙ্গে থাকা জিনিসপত্র ছিনতাই করে। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে ছিনতাইকারীদের আটক করে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে ছিনতাইকারীদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় লক্ষীপুর সদর থানায় মামলা হয়েেছে। মামলা নং-১১, তারিখ-১১/০৬/২০২০খ্রি, ধারা-আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) সং/২০১৮ সনের ৪(১)।
সদর থানার অফিসার ইনচার্জ একেএম আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com