গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪১ জন, লালবাগ বিভাগ ৪২ জন, ওয়ারী বিভাগ ৯৫ জন, মতিঝিল বিভাগ ৪৪ জন, তেজগাঁও বিভাগ ৫৯ জন, মিরপুর বিভাগ ১৪৪ জন, গুলশান বিভাগ ৫৫ জন, উত্তরা বিভাগ ৪৯ জন, এসআরইউ-২ ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে ৫৪০ গ্রাম গাঁজা, ৬২৫৮পিস ইয়াবা, ৪.২ গ্রাম ৪ পুরিয়া হেরোইন, ৩৭ টি প্যাথেড্রিন ইনজেকশন, ২টি চাকু, ২টি কাটার উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।










