রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় করোনায় আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০, ১০.২০ পিএম
  • ২৯১ বার পড়া হয়েছে
সোহেল রানা, জেলা নওগাঁ, প্রতিনিধি:
নওগাঁয় নতুন করে করোনা ভাইরাসে মোস্তাফিজুর রহমান (৫৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৩ জন। মোস্তাফিজুর রহমান শহরের বাঙ্গাবাড়ীয়া মহল্লার বাসিন্দা।এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৬৩ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ১১১ জন। বৃহস্পতিবার ১১ জুন সকালে সিভিল সার্জন ডাঃ আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোস্তাফিজুর রহমান ঢাকায় মগবাজারে ব্যাংকে সিকিউরিটি গার্ডের চাকুরী করতেন। শরীরে জর ও গলাব্যাথাসহ করোনার উপসর্গ নিয়ে গত ৫ জুন নওগাঁয় বাসায় আসেন। করোনার নমুনা হাসপাতালে দিয়ে তার বাসাতেই কোয়ারাইনটেনে ছিলেন। গত ৮ তারিখে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করে। নমুনা পরীক্ষায় পজেটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গত রাত ১টায় নওগাঁ জেলা প্রশাসন কেন্দ্রীয় কবর স্থানে ইসলামিক ফাউন্ডেশানের মাধ্যমে সরকারী ভাবে দাফন করা হয়। এদিকে ইসলামী ব্যাংক নওগাঁ শাখায় কয়েকজন অফিসারের করোনা হওয়ায় ইসলামী ব্যাংক নওগাঁ শাখা এবং আক্রান্ত কর্মকর্তাদের বাসভবন লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন। এ পর্যন্ত সর্বমােট কোয়ারেনটাইনে নেয়া হয় ৮ হাজার ৬১১ জনকে এবং ছাড়পত্র দেয়া হয়েছে ৭ হাজার ৩০৭ জনকে। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ১ হাজার ৩০৪ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com