সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৫ নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা হত্যা: দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে এমপিপুত্র লক্ষ্মীপুরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন: যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ২ ডিসেম্বর থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে মিরপুরে হামলা-সংঘর্ষের ঘটনায় মামলায় সাড়ে ১০ হাজার আসামি যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক সহিংসতা নিহত ২৪ গত এক দিনে হামের উপসর্গ ঝরল আরও ৩ প্রাণ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৫

  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬.৩২ পিএম
  • ৫ বার পড়া হয়েছে

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৫ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৬২ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ১৭ জন, লালবাগ বিভাগ ৪০ জন, ওয়ারী বিভাগ ৩৪ জন, মতিঝিল বিভাগ ৩৬ জন, তেজগাঁও বিভাগ ৫৯ জন, মিরপুর বিভাগ ১৪৭ জন, গুলশান বিভাগ ৪৩ জন, উত্তরা বিভাগ ২০ জন, ডিবি ৬ জন ও এসআরইউ ৩ জনকে গ্রেফতার করেছে। অভিযানকালে ৫৯৯২ পিস ইয়াবা ট্যাবলেট, ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২২ পুরিয়া হেরোইন, ৪টি মোবাইল, বিভিন্ন কোম্পানীর ৩১১২ টি সিম কার্ড, ১টি ট্রাক, ১টি চাবি, ১টি বাস, ২৬টি সিলিং ফ্যান, একজন ভিকটিম এবং নগদ ৫৭ হাজার ৬৮৫ টাকা উদ্ধার করা হয়।

রবিবার (১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com