রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পিসিআর ল্যাব স্থাপনের দাবীতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

  • আপডেট সময় সোমবার, ৮ জুন, ২০২০, ৯.২৪ পিএম
  • ৩১৪ বার পড়া হয়েছে

আবুনূর রাশেদ, ঠাকুরগাঁও প্রতিনিধি: “বিনা টেস্ট বিনা চিকিৎসায় মরতে চাইনা! চিকিৎসা পাওয়া আমার অধিকার!” এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পিসিআর ল্যাব স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।করোনা প্রতিরোধে সর্বস্তরের ঠাকুরগাঁওবাসীর ব্যানারে ৭ জুন সোমবার দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি এ মানববন্ধনে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী,জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ি ওবায়দুল্লাহ মাসুদ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা সিপিবির সভাপতি আহসানুল হক বাবু, তেল গ্যাস খণিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির জেলা সদস্য সচিব মাহাবুব আলম রুবেল প্রমুখ। সম্প্রতি ঠাকুরগাঁওয়ে আওয়ামীলীগ নেতা রওশন করোনা ভাইরাসে মারা যাওয়ায় জেলার হাসপাতালে পিসিআরল্যাব ও আইসিইউ না থাকার কারনকেই দায়ী করছেন বক্তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com