রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ৪২ জন

  • আপডেট সময় রবিবার, ৭ জুন, ২০২০, ৪.২৬ পিএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক ৪২ জন মৃত্যুবরণ করেছেন। দেশে এই পর্যন্ত এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৮৮৮ জন।
এর আগে একদিনে সর্বোচ্চ মৃত্যুও রেকর্ড ছিল ৩১ মে রোববার। ওইদিন ৪০ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন। আজ গতকালের চেয়ে ৭ জন বেশি মারা গেছেন।
এ দিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে। বর্তমানে দেশে এ ভাইরাসে আক্রান্ত ৬৫ হাজার ৭৬৯ জন রোগী রয়েছেন। গত ২৪ ঘন্টায় দেশে ২ হাজার ৭৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
গতকালের চেয়ে আজ ১০৮ জন বেশি শনাক্ত হয়েছেন। গতকাল শনাক্ত হয়েছিল ২ হাজার ৬৩৫ জন।
নমুনা পরীক্ষায় আজ আক্রান্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ। আগের দিন এ হার ছিল ২১ দশমিক ১০ শতাংশ। আগের দিনের চেয়ে আজ আক্রান্তের হার শূন্য দশমিক ২২ শতাংশ কম।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ৫৭৮ জন।
নাসিমা সুলতানা জানান, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৮৪২টি। আগের দিন নমুনা সংগ্রহ হয়েছিল ১২ হাজার ৯০৯টি। গতকালের চেয়ে আজ ৬৭টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে ৫২টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ১৩৬ টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১২ হাজার ৪৮৬টি। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ৬৫০টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৯৮৭টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com