বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা কিছুটা অবনতি

  • আপডেট সময় শুক্রবার, ৫ জুন, ২০২০, ৯.৫৫ পিএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা কিছুটা অবনতি হয়েছে।

‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা কিছুটা অবনতি হয়েছে। তিনি সবার দোয়া চেয়েছেন,’ শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে গণস্বাস্থ্য কেন্দ্রের ফেসবুক পেজে তার অবস্থার সর্বশেষ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার রাতে ডা. জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য কেন্দ্রে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন বলেও পেজে জানানো হয়।

‘আমরা বিশ্বাস করি, ডা. জাফরুল্লাহ চৌধুরী সুস্থ হয়ে উঠবেন এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তার বাকি স্বপ্নগুলো বাস্তবায়ন করবেন,’ বলে গণস্বাস্থ্য কেন্দ্র।

সকাল সাড়ে ৭টায় অপর এক পোস্টে গণস্বাস্থ্য কেন্দ্র জানায়, তার অবস্থা ভালো নয়।

বৃহস্পতিবার রাতে শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি।‘আপনাদের সকলের দোয়া খুব প্রয়োজন।

গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট হওয়ায় জাফরুল্লাহর অবস্থার অবনতি হয়।

তিনি অবশ্য বলেছেন, তার শ্বাসকষ্ট শুক্রবার সকালে সেরে গেছে এবং তিনি সকালে হালকা নাস্তাও করেছেন।

ফরহাদ আরও বলেন, জাফরুল্লাহর এখনও আইসিইউ অথবা ভেন্টিলেটরের প্রয়োজন নেই।

২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে উদ্ভাবিত র‌্যাপিড ডট ব্লট কিট দিয়ে পরীক্ষা করে আক্রান্তের ব্যাপারে জেনেছেন ডা. জাফরুল্লাহ। চার দিন পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) একটি আরটি-পিসিআর পরীক্ষাতেও তার করোনভাইরাস পজিটিভ আসে।

ভাইরাস থেকে সুস্থতার জন্য জন্য তিনি দুবার প্লাজমা থেরাপি নিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com