রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

গর্ভবতী মহিলাদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত

  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুন, ২০২০, ৪.১১ পিএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

দেশের সব মেডিকেল বা হাসপাতালে গর্ভবতী মহিলাদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এম, ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজা, ডেপুটি এটর্নি জেনারেল অমিত তালুকদার।
আইনজীবী মো. তানভীর আহমেদ গনমাধ্যমকে জানান, যে সব হাসপাতালে করোনা পরীক্ষা করা হয়, সেখানে গর্ভবতী মহিলাদের করোনা পরীক্ষার স্যাম্পল গেলে তা অগ্রাধিকার ভিত্তিতে করার নির্দেশ দিয়েছেন আদালত।
গর্ভবতী মহিলাদের সুচিকিৎসা নিশ্চিত করতে গত ২৪ মে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন এ আইনজীবী। নোটিশের কোনো সদুত্তর না পাওয়ায় গতকাল রোববার হাইকোর্টে রিটটি দায়ের করা হয় বলে জানান আইনজীবী তানভীর। রিটে স্বাস্থ্য সচিব, নারী ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), আইইডিসিআরের মহাপরিচালক (ডিজি), বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হাসপাতালের পরিচালককে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়। রিটের শুনানি নিয়ে আদালত আজ আদেশ দেন।
গত ২৬ মে গাইবান্ধা সাদুল্লাপুরে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না নিয়ে ফিরিয়ে দেয়া এক গর্ভবতী নারী ওই হাসপাতালের প্রধান ফটকের পাশেই সন্তান প্রসব করেছেন। এছাড়া ভর্তি না করা এক নারী গত ৪ মে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে ভ্যানের ওপর সন্তান প্রসব করেন। গাজীপুরেও এরূপ ঘটনা গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এসব বিষয় উল্লেখ করে রিটটি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com