রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিজেদের অবহেলা ও শৈথিল্য দুর্যোগ আরো ঘণিভূত হতে পারে :ওবায়দুল কাদের

  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুন, ২০২০, ৪.০১ পিএম
  • ৩৩৫ বার পড়া হয়েছে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের করোনার সংক্রমণরোধে সবাইকে দৃঢ় মনোবল নিয়ে নিজ নিজ গৃহ এবং কর্মস্থলে সচেতনতার প্রাচীর নির্মাণের আহ্বান জানিয়েছেন।
মন্ত্রী আজ সকালে সংসদ ভবন এলাকাস্থ বাসভবন থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন-বিআরটিসি’র কর্মকর্তা-কর্মচারীদের সাথে ভিডিও কনফারেন্সে এ আহবান জানান।
এ সময় মন্ত্রী বলেন, সোমবার থেকে শর্তসাপেক্ষে সারাদেশে গণপরিবহন চলছে। প্রথমদিনে অধিকাংশ ক্ষেত্রে স্বাস্থবিধি মানা হয়েছে। আবার কোথাও কোথাও স্বাস্থবিধি না মানার অভিযোগও পাওয়া গেছে। তিনি এ সংকটে পরিবহন মালিক ও শ্রমিকদের স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে গণপরিবহন পরিচালনার জন্য আবারও অনুরোধ জানান।
যাত্রী সাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে কাদের বলেন, সচেতনতা বোধ ও সামাজিক দুরত্ব যথাযথ প্রতিপালনের মধ্য দিয়ে আমরা এ সংক্রমণ রোধ করতে পারি। নিজেদের অবহেলা ও শৈথিল্য দুর্যোগ আরো ঘণিভূত হতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন।
ভিডিও কনফারেন্সে তিনি কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করে বলেন, বিআরটিসি’র বাসগুলোকে সংক্রমণ রোধ এবং স্বাস্থ্যসচেতনতার মডেল হিসেবে রূপান্তরের পাশাপাশি জনগণের আস্থার বাহনে রূপদান করতে হবে।
মন্ত্রী এসময় অনিয়ম ও দুর্নীতির বৃত্ত থেকে বেরিয়ে এসে বিআরটিসিকে লাভের ধারায় ফিরিয়ে আনার আহ্বান জানান। তিনি বিআরটিসি বাসে ট্রাকিং ডিভাইস স্থাপন ও ডিজিটাল টেকিটিং চালুর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন।
বিআরটিসির চেয়ারম্যান মোঃ এহছানে এলাহীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com