বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় ট্রাক্টরের চাপায় শিশুর মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ১ জুন, ২০২০, ১১.২৫ পিএম
  • ২৯৩ বার পড়া হয়েছে

 

 নওগাঁ : নওগাঁয় ট্রাক্টরের সাথে ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে আইয়ুব আলী (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছে।

 রোববার (৩১ মে) বেলা ১১ টার দিকে সদর শহরের বাইপাস গণি পেট্রোল পাম্পের পাশে এ দূঘটনাটি ঘটে। নিহত শিশু আইয়ুব আলীর বাড়ি সদর উপজেলার কাদোয়া গ্রামে। তার বাবার নাম মোজাম্মেল হক বলে জানা গেছে

 স্থানীয়রা জানান, ধান মাড়াই মেশিন নিয়ে শিশু আইয়ুব আলীসহ দুই যুবক বাড়ি থেকে ধান মাড়াইয়ের জন্য যাচ্ছিল। পথিমধ্যে শহরের বাইপাস গণিপেট্রোল পাম্পের পাশে বিপরীত দিক আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ধান মাড়াই মেশিনে থাকা শিশু আইয়ুব আলী চাপাপড়েঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মেশিনে থাকা আরো দুইজন আহত হয়। আহতদের উদ্ধার করে নওগাঁ সদও হাসপাতালে নেয়া হয়েছে। শিশু আইয়ুবআলী ছোটবেলা থেকে তার নানার বাড়িতেই থাকত।

 নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দূর্ঘটনাকবলিত ট্রাক্টরটি উদ্ধারের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com