রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৭৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত

  • আপডেট সময় শনিবার, ৩০ মে, ২০২০, ১০.০২ পিএম
  • ৩৮৯ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১৭৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনিবার জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) (বর্তমানে মহাপরিচালকের দায়িত্বে) ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬১০ জনে দাঁড়াল। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৬০৮ জনে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪৪৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং মোট ৯ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৯৭ হাজার ৫৪টি।

স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬০ জন করোনা থেকে সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৭৫ জন।

নতুন করে মারা যাওয়া ২৮ জনের মধ্যে ২৫ জন পুরুষ এবং তিনজন নারী। ঢাকা বিভাগে ১৮ জন এবং চট্টগ্রাম বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে একজন মারা গেছেন বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com