মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ময়মনসিংহের গৌরীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের আগমনে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী তিথী স্বাড়ম্বরে পালিত ত্রিভুজ প্রেমের গল্পে’নিশা হক লক্ষ্মীপুরে ইয়াবা সেবনের পর বাড়িঘরে আগুন, পুড়ল ১১ পরিবারের বসতঘর, স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, জনরোষের শিকার অভিযুক্ত ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও রানীশংকৈল থানা পুলিশের অভিযানে মাদক ও টাকা সহ আটক -২ উৎসবের শহর ঠাকুরগাঁও: বিশাল গণসংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন ‘আমি তোমাদেরই লোক’ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি আনোয়ারায় র‌্যাব-৭-এর অভিযানে ৪৩ হাজার ৭৭০ ইয়াবাসহ দুইজন আটক, জব্দ সিএনজি রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও রানীশংকৈল থানা পুলিশের অভিযানে মাদক ও টাকা সহ আটক -২

  • আপডেট সময় সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১.৪৫ পিএম
  • ৮ বার পড়া হয়েছে

 

গীতি গমন চন্দ্র রায় গীতি,
স্টাফ রিপোর্টারঃ- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও পীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ মাদক চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছেন চক্রের অপর এক সদস্য।শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে রাণীশংকৈল ও পীরগঞ্জ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমানুল্লাহ আল বারী নেতৃত্বে এসআই নিতাই চন্দ্র রায় সহ পুলিশের একটি টহল দল রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোঃ মাসুদ রানা (২৯) নামের এক যুবককে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মাসুদ রানা জানায়, সে পীরগঞ্জ থানার মিত্রবাটি (জোরাকবর) এলাকার শ্রী প্রদীপ দাসের কাছ থেকে এসব মাদক কিনেছিল। তার দেয়া তথ্যের ভিত্তিতে পীরগঞ্জ থানা পুলিশের সহায়তায় রাত ১০টায় প্রদীপ দাসের বাড়িতে যৌথ অভিযান চালায় পুলিশ। অভিযানকালে প্রদীপ দাসের শয়ন কক্ষের খাট ও তোশকের নিচ থেকে ১ হাজার ২৪৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৯৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই শ্রী প্রদীপ দাস (২০)-কে গ্রেপ্তার করা সম্ভব হলেও তার ভাই শ্রী শ্যামল দাস (২২) কৌশলে পালিয়ে যান। অভিযানে মোট ১ হাজার ২৭৫ পিস উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৫ হাজার টাকা। এছাড়া মোট ১ লাখ ৩ হাজার ৮০০ টাকা নগদ উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com