বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে শিশুকে শ্বাসরোধ করে হত্যা থানায় মামলা

  • আপডেট সময় শুক্রবার, ২৯ মে, ২০২০, ১১.৫৬ এএম
  • ৫১৬ বার পড়া হয়েছে

আবুনূর রাশেদ ঠাকুরগাঁও থেকেঃ- ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় রিমা (৭) নামে এক কন্যা শিশুকে শ্বাসরোধ করে রাজু (১৩) নামে এক কিশোর হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।এবিষয়ে শিশু কন্যা রিমার বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে হত্যাকারী রাজুকে ১নং আসামী করে ৪ জনের নামে হরিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।হরিপুর থানা পুলিশ ২৮ মে বৃহস্প্রতিবার বিকাল ৩টার দিকে শিশু কন্যা রিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে প্রেরন করেন। হত্যাকারী রাজু (১৩) হরিপুর উপজেলার বকুয়া (কাসুয়াপাড়া) গ্রামের আব্দুল বারেকের ছেলে। শিশুকন্যা রিমা এই গ্রামের প্রতিবেশী সিরাজুল ইসলামের কন্যা।এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানাযায়, বৃহস্প্রতিবার সকাল ৮টার দিকে নাস্তা খেয়ে বাড়ি থেকে শিশু কন্যা রিমা বের হয়। রিমাকে ৩/৪ ঘন্টা ধরে তার বাবা-মা বাসায় দেখতে না পেয়ে প্রতিবেশীদের বাড়ি ও আশে-পাশে খোঁজাখুজি শুরু করে। দুপুর ১টার দিকে প্রতিবেশী আব্দুল বারেকের তালাবদ্ধ টিনসেট ঘরের দরজার ফাঁক দিকে জনৈক এক ব্যক্তি শিশুকন্যা রিমার মরদেহ ঘরের মেঝেতে দেখতে পায়। বিষয়টি হরিপুর থানা পুলিশকে অবহিত করেন। তৎক্ষণাৎ হরিপুর থানার ওসি আমিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে হত্যাকারী রাজুর বাবার শয়ন ঘর থেকে শিশুকন্যার মরদেহ উদ্ধার করেন।হরিপুর থানার ওসি আমিরুজ্জামান হত্যা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি বলেন, বৃহস্প্রতিবার বিকাল ৩টার দিকে ৭ বছরের এক শিশুকন্যার লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com