বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে ঘুমন্ত পরিবারের উপর এসিড  হামলা! মা মেয়েসহ ৩ জন আক্রান্ত

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মে, ২০২০, ১০.৫৫ পিএম
  • ৭৫২ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুরে ঘুমন্ত অবস্থায় মা ও তার দুই মেয়েকে এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ সকালে তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী প্রেরণ করা হয়। এর আগে ভোর রাতে ঘরের জানালার কাঁচ ভেঙে রায়পুর উপজেলার কেরওয়া গ্রামে তাদের ওপর এসিড নিক্ষেপ করা হয়। এতে করে মা আনোয়ারা বেগম ও তার দুই মেয়ে সুমাইয়া আক্তার (২৭) ও সুমি আক্তারের (১৮) শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, রাতে দুই বোন ও মা একসাথে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতের দিকে জানালার কাঁচ ভেঙে দুর্বৃত্তরা তাদের এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে প্রত্যেকের গলায়ও মুখসহ বিভিন্ন অংশ ঝলসে যায়।
পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আরও উন্নত চিকিৎসার জন্য তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান জানান, মা ও মেয়েদের সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছোট মেয়ে সবচেয়ে বেশি ঝলসে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাদের নোয়াখালী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোতা মিয়া জানান, মা-মেয়েসহ একই পরিবারের তিন জনকে এসিড নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com