সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

স্বামী কোয়ারেন্টাইনে, প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মে, ২০২০, ৬.৫৫ পিএম
  • ৩০৬ বার পড়া হয়েছে

ঘর পোড়ার মধ্যে আলু পোড়া’। এই কথাটিই যেন ফলেছে ভারতের মধ্য প্রদেশের এক ব্যক্তির ভাগ্যে। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির মধ্যে লকডাউনের হাজারো বাধা ডিঙিয়ে বেচারা দিল্লি থেকে রাজ্যের ছাতারপুর জেলার মুন্দেরি গ্রামের বাড়ি ফিরেছিলেন। প্রশাসনিক নির্দেশনায় তাকে যেতে হয় কোয়ারেন্টাইনে। আর এই কোয়ারেন্টাইনের সুযোগ নিয়েই ওই ব্যক্তির স্ত্রী পালিয়ে গেছেন পরকীয়া প্রেমিকের হাত ধরে।

এ ঘটনায় ৫০ বছর বয়সী ওই পরিযায়ী শ্রমিক (এক রাজ্য থেকে গিয়ে আরেক রাজ্যে কাজ করা) নিকটস্থ থানায় অভিযোগ করেছেন। অভিযোগের পর তিন সন্তানের মা সেই নারীকে (৪৬) খুঁজছে পুলিশ।

মার্চে ভারতজুড়ে করোনাভাইরাসের কারণে লকডাউন পরিস্থিতি তৈরি হলে লাখ লাখ পরিযায়ী শ্রমিকের মতো আটকা পড়েন ওই ব্যক্তিও। শেষে সরকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে ‘শ্রমিক স্পেশাল’ ট্রেন চালু করলে তাতে গ্রামের বাড়ি ফেরেন তিন সন্তানের এই জনক।

১৯ মে বাড়ি ফেরার পরই তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠান স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা। নিজের বাড়ির একটি কক্ষে থাকছিলেন তিনি। আরেকটি কক্ষে থাকছিলেন তার স্ত্রী ও সন্তানরা।

২৪ মে ওই ব্যক্তি ঘুম থেকে ওঠার পর দেখেন তার কক্ষ বাইরে থেকে তালাবদ্ধ। নানা কায়দা করে কক্ষ থেকে বেরিয়ে স্ত্রী-সন্তানদের খোঁজ করতে থাকেন। সন্তানদের পেলেও স্ত্রীর খোঁজ মিলছিল না। কিছু বলতে পারছিলেন না তার সন্তানরাও।

কিন্তু পরে এলাকার লোকজনের সঙ্গে কথা বলে ওই ব্যক্তি বুঝতে পারেন, তার অনুপস্থিতিতে গ্রামের বাড়িতে স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন। সেই প্রেমিকের হাত ধরেই এই দুঃসময়ে পগার পার হয়েছেন তিনি।

জাগোনিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com